বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

চারঘাটে হাজী আব্দুস সাত্তার প্রামানিক ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬০ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়ায় হাজী আব্দুস সাত্তার প্রামানিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১০ টায় চারঘাট উপজেলা পরিষদ হলরুমে হাজী আব্দুস সাত্তার প্রামানিক ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

প্রধান আলোচক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের প্রভাষক এহ্তেশাম কাবিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট মডেল থানার (ওসি) মাহাবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাদত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দক্ষ নেতৃত্ব ও সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি। তাদের প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষক এবং সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউসুফপুর ইউপি সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও এমপির বিশেষ সহকারী জালাল উদ্দীন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন মুকুটসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গগন।

অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির অর্থ ও পরিবেশ রক্ষার বার্তা হিসেবে গাছের চারা তুলে দেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। এ বছর চারঘাট উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৫৭ জন এবং সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৭৩ জন শিক্ষার্থী।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin