রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

মাদ্রাসা শিক্ষকদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৩০ Time View

কে এম সোহেব জুয়েল।।
আমাদের ধর্মীয় মূল্যবোধ সমাজের একটা বড় সম্পদ। যতোবেশি ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি হবে, ততোবেশি আইন-কানুন, নিয়ম-শৃংখলা আমরা মেনে চলতে পারবো। বিভিন্ন মাদ্রাসাগুলোতে এই দায়িত্ব পালন করেন মাদ্রাসা শিক্ষকরা। এজন্য মাদ্রাসা শিক্ষকদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে। পাশাপাশি অন্যান্য সকল সম্প্রদায়ের মানুষ আমরা সবাই আল্লাহর সৃষ্টি। ফলে সব ধর্মের প্রতি সহনশীল দৃষ্টি রেখে নিজের ধর্মের প্রতি বিশ্বাস চর্চা করাই হচ্ছে ধর্মীয় মূল্যবোধ।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেছেন, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার কাজ অনেকটা মায়ের ভূমিকার মত। তাই সবাইকে যত্মশীল হতে হবে। শিশু-কিশোরদের সুষ্ঠ বিনোদনের পরিবেশ দিতে হবে। পাঠদান পদ্ধতি এবং শিক্ষাগ্রহন পদ্ধতি যেন তার জন্য কাছে আনন্দদায়ক হয়। মাঝে মধ্যেই তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করবেন বলেও জানিয়েছেন।

তথ্যমন্ত্রী উপজেলার যে সকল প্রাথমিক বিদ্যালয়ে বৃষ্টির পানি পড়ে সেই সব বিদ্যালয়গুলোর পানি পড়া বন্ধ করতে জরুরি ভাবে টিন সরবরাহের জন্য ইউএনওকে নির্দেশনা প্রদান করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম। শেষে স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী এবং নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন তথ্যমন্ত্রী। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin