বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

ময়মনসিংহে গাড়ি চালকদের দক্ষতা সচেতনতা বৃদ্ধি নিয়ে বিআরটিএ এর প্রশি/ক্ষণ কমর্শালা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৭২ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি-কমবে জীবন সম্পদের ক্ষতি এই শ্লোগানে মঙ্গলবার (২৮ জুলাই)
বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ নগরীর
অনুভব কমিউনিটি সেন্টারে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) ময়মনসিংহ সার্কেল কর্তৃপক্ষ। কর্মশালায় পেশাদার চালকদের রিফ্রেশার প্রশিক্ষণ কেন্দ্রে চালকদের চক্ষু , রক্তচাপ, গ্লুকোমিটারের মাধ্যমে Random Blood Sugar (RBS) এর পরীক্ষা করার ব্যবস্থা নিশ্চিত করা হয়।

কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে, রিফ্রেশার প্রশিক্ষণ নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং এটি চালকদের পেশাদারিত্বের মানদণ্ড বজায় রাখার একটি অবিচ্ছেদ্য অংশ। সংশ্লিষ্টদের দাবি, নিয়মিত বিরতিতে এ ধরনের কর্মশালা আয়োজনের ফলে চালকদের মধ্যে ট্রাফিক আইন মানার প্রবণতা বৃদ্ধি পায় এবং এটি সড়ক শৃঙ্খলা ফেরাতে সহায়ক ভূমিকা পালন করে।

বিআরটিএ প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে এবং যারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত থাকবে। পরিশেষে, পেশাজীবী চালকদের এই প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ সড়ক পরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।

আয়োজকরা জানান, কর্মশালায় ময়মনসিংহ সার্কেলের ১৬৪ জন পেশাজীবী গাড়ি চালককে প্রশিক্ষণ প্রদান এবং দক্ষতা যাচাই করা হয়।

এতে স্বাস্থ্যসমস্যা এবং গাড়ি চালনাকালীন ঝুঁকি মোকাবেলা, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগনাল ও লেনবিধি মেনে চলার বাধ্যবাধকতা এবং সড়কে নিরাপদে মোটরযান চালানোসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ ময়মনসিংহ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আনিসুর রহমানের সভাপতিত্বে ও মোটরযান পরিদর্শক জহির উদ্দিন বাবর এর সঞ্চলানায় কর্মশালায় সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের সচেতন হয়ে গাড়ী চালানোর আহবান জানিয়ে বক্তব্য রাখেন
সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ দেবজানি শার্নাল পুলিশের টি আই প্রশাসন ইন্সপেক্টর গোলাম মাওলাসহ মোটরযান কর্মচারী ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

কর্মশালায় বক্তারা বলেন, সাবধানে গাড়ি চালানোর কোনে বিকল্প নেই। দ্রুতগতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। কারণ একজন চালককে যাত্রীদের সাথে সাথে পথচারীদেরও নিরাপদ রাখতে হয়।

এজন্য বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। এতে অনেক প্রাণ বেঁচে যেতে পারে। শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী চালকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা।

দুর্ঘটনা কমিয়ে সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের এই ধারাবাহিক তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম আগামী দিনেও অব্যাহত রাখা জরুরি বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin