বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

মডেল চরকালেখান ইউনিয়ন গঠনে জনগণের ভরসা নুরুল হক খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৮৫ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়ন পরিষদে বইছে নির্বাচনী হাওয়া। তবে দল-মত নির্বিশেষে এই মুহুর্তে চরকালেখানের সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে একটি নাম মোঃ নুরুল হক খান। সৎ, যোগ্য এবং আপোসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তিনি (নুরুল হক খান) ইতোমধ্যে আলোচনার শীর্ষে উঠে এসেছেন।

এলাকার সর্বস্তরের মানুষের সাথে কথা বলে জানা গেছে, রাজনৈতিক পরিচয়ের চেয়ে ব্যক্তি নুরুল হক খানের জনপ্রিয়তা এখন তুঙ্গে। স্থানীয়দের স্পষ্ট বক্তব্য, আমরা কোন দল বুঝি না; একজন সৎ, অন্যায়ের বিরুদ্ধে লড়াকু ও যোগ্য নেতা হিসেবে নুরুল হক খানকেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে চাই।

তারা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকার স্বার্থে তিনি (নুরুল হক খান) ছিলেন সর্বদা সোচ্চার। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী ‘বালু খেকো’ চক্রের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন সাহসের সাথে। এছাড়া চরকালেখান ইউনিয়নের অন্যতম প্রধান সমস্যা নদীভাঙন এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে গণমাধ্যমে প্রতিনিয়ত সোচ্চার ভূমিকা পালন করে আসছেন সমাজ সেবক নুরুল হক খান।

নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা ও মানুষের জন্য কাজ করার ইচ্ছার কথা তুলে ধরে একান্ত সাক্ষাৎকারে মোঃ নুরুল হক খান বলেন-আমি সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন মানুষ, তাই সাধারণ ও দরিদ্র মানুষের দুঃখ-কষ্ট আমি গভীরভাবে উপলব্ধি করি।

তিনি আরও বলেন, প্রমত্তা জয়ন্তী নদীর ভাঙনে আমার নিজের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। ভিটামাটি হারানোর সেই বেদনা আমি আজও ভুলতে পারিনি। তাই নদীভাঙনকবলিত এই এলাকার মানুষের পাশে দাঁড়ানোকে আমি আমার জীবনের মূল ব্রত মনে করছি।

নুরুল হক খান বলেন, জনগণের ভালোবাসায় নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে অবহেলিত চরকালেখান ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও পরিবেশবান্ধব ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলা। আমি চেয়ারম্যান পদের মোহে নয়, বরং সুখে-দুঃখে মানুষের সেবক হয়ে পাশে থাকতে চাই।

চরকালেখানের সাধারণ জনগণ মনে করছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও নদীভাঙনে নিঃস্ব হওয়া এই অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে এবং তরুণ সমাজকে সঠিক পথে রাখতে নুরুল হক খানের মতো একজন সৎ ও নির্ভীক নেতৃত্বের কোনো বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin