বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৯ Time View

বাবুগঞ্জ প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা।

“ছানি মুক্ত চোখ, আলোকিত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর বাস্তবায়নে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সিবিএম (CBM)-এর Improve Access to Inclusive and Comprehensive Eye Health Services in Bangladesh প্রকল্পের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও), কোডেকের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সুধীজন।

আলোচনা সভায় বক্তারা বলেন, চোখের ছানি একটি নিরাময়যোগ্য সমস্যা। সময়মতো রোগ শনাক্তকরণ, যথাযথ চিকিৎসা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অন্ধত্বের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ লক্ষ্যে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে এলাকার দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সরঞ্জাম এবং প্রয়োজনীয় সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগ চোখের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin