বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :-
মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন

পীরগঞ্জে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতি/কারের দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৯২ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার প্রায় ২০০ কৃষকের আবাদি জমি বন বিভাগের নামে রেকর্ড করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা কৃষিজমি প্রশাসনিক জটিলতার কারণে বন বিভাগের খাতায় অন্তর্ভুক্ত হওয়ায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন। মঙ্গলবার প্রেসক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয।
লিখিত বক্তব্যে কৃষকদের পক্ষে এ.কে. এম ফজলুল হক বলেন, বাঁশগাড়া মৌজার প্রায় ২৫ দশমিক ৮৫ একর জমি দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকরা চাষাবাদ করে আসছেন। তাদের দাবি, জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র, খাজনা পরিশোধের রসিদ এবং আদালতে চলমান মামলার নথি তাদের কাছে রয়েছে। এরপরও সম্প্রতি বন বিভাগ সেখানে বনায়নের উদ্যোগ নেওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে জেলা প্রশাসন, ভূমি অফিস ও আদালতে একাধিকবার আবেদন করা হলেও এখনো স্থায়ী সমাধান হয়নি। বরং কৃষকদের দখলীয় জমিতে বন বিভাগের কার্যক্রম চালানোর চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে কৃষকদের দাবি, প্রকৃত মালিকানা ও দীর্ঘদিনের ভোগদখল বিবেচনায় জমির সুষ্ঠু তদন্ত করে তাদের অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিতর্কিত জমিতে বন বিভাগের সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানান তাঁরা।
এ সময় ক্ষতিগ্রস্থ কৃষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin