বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :-
উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

আশুলিয়ায় হিন্দু পরিবার কর্তৃক ষড়/যন্ত্রমূলক চুরির অপ/বাদ দিয়ে একটি পরিবারকে হেন/স্তার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১২৫ Time View

হেলাল শেখ: ঢাকার আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকায় মাহাতাব মিয়ার বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়া হিন্দু পরিবার গং কর্তৃক চুরির অপবাদ দিয়ে একটি মুসলিম পরিবারকে হেনস্তা ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী কলি বেগম, যিনি প্রবাসী হায়দার আলীর স্ত্রী, অভিযোগ করে বলেন, মাহাতাব মিয়ার ৪র্থ তলার ভাড়াটিয়া প্রতিবেশী শ্রী রিপন বিশ্বাস (৪৮), তার ছেলে রহিত বিশ্বাস (১৯) এবং পপি বিশ্বাস (৪০) আমাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা চুরির অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে হয়রানি ও মানসিক নির্যাতন করে আসছেন। তিনি আরও দাবি করেন, তার বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে মো. ফাহিম আহমেদ (২০)-এর বিরুদ্ধে স্বর্ণের দুল চুরির অভিযোগ আনা হয়েছে যাহা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। এছাড়া তার স্কুলপড়ুয়া মেয়ে মিথিলা (১৬)-কে রহিত বিশ্বাস উত্ত্যক্ত করে ও প্রেমের প্রস্তাব দেন। মিথিলা এতে রাজি না হওয়ায় সেই ক্ষোভ থেকে তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা চুরির অভিযোগ সাজিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কলি বেগম আরও দাবি করেন, স্বর্ণের দুলটি রহিত বিশ্বাস নিজেই নিয়ে বিক্রি করেছে এবং তিনি একজন মাদকাসক্ত তা সবাই জানেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
কলি বেগম বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ন্যায়বিচারের আশায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেবে বলে আশা করছি।”

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের অভিভাবক ইকবাল বলেন, আমার ভাইরা ভাইয়ের ছেলে একজন ইউনিভার্সিটির শিক্ষার্থী মোঃ ফাহিম আহমেদ সহজসরল, তাকে স্বর্ণালংকার চুরির বিষয়ে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, প্রকৃত চোর হচ্ছে মাদকাসক্তির আসক্ত যুবক রহিত বিশ্বাস, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে বিবাদী পরিবার ও বাড়িওয়ালার সাথে যোগাযোগ করে তাদেরকে পাওয়া যায়নি।

আশুলিয়া থানার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আবু তালেব বলেন, কলি বেগমের একটি অভিযোগ পেয়েছি, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা) বলেন, “চুরির অপবাদ দিয়ে একটি পরিবারকে হয়রানির অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin