রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

সাইবার সেল কর্তৃক উদ্ধারকৃত ২০টি হারানো মোবাইল ফোন ও ৯ হাজার টাকা  প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর। 

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৯৪ Time View

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ ২৭ জুলাই রোজ সোমবার  নীলফামারী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ২০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং ভুলবশত ‘নগদ’ অ্যাকাউন্টে চলে যাওয়া ৯,০০০/- (নয় হাজার) টাকা প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

​গত ১৩ জুন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার  ফরহাদ হোসেন খাঁন-এর দিকনির্দেশনায় প্রযুক্তিভিত্তিক আধুনিক পুলিশিং ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা পুলিশে ‘সাইবার সেল’ প্রতিষ্ঠা করা হয়। সাইবার সেলের চৌকস ও দক্ষ টিম প্রতিষ্ঠার পর থেকেই তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারানো মোবাইল উদ্ধারসহ ডিজিটাল মাধ্যমে প্রতারণা ও সাইবার অপরাধ রোধে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

​আজ পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারীতে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন ও অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের হ্যান্ডসেট। হারানো শখের মোবাইল ফোন ও কষ্টার্জিত টাকা ফিরে পেয়ে উচ্ছ্বসিত সেবাগ্রহীতারা নীলফামারী জেলা পুলিশের এই জনবান্ধব সেবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

​জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ  নীলফামারী।

​ এ.বি.এম. ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্ নীলফামারী।

​জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin