বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

মোস্তফা আলমের দ্বিতীয় মৃ/ত্যুবার্ষিকী আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: পীরগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোস্তফা আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (২৮ জুলাই)। এ উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মোস্তফা আলম শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি পীরগঞ্জ বণিক সমিতির সম্পাদক, পীরগঞ্জ উপজেলা (তৎকালীন থানা) কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান, ঠাকুরগাঁও জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সদস্য ছিলেন।

এ ছাড়া তিনি সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দাতা সদস্য ও সভাপতি ছিলেন। পীরগঞ্জ সরকারি কলেজ, বণিক সরকারি বালিকা বিদ্যালয়, ভেলাতৈড় আদর্শ উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ মহিলা কলেজ এবং পীরডাঙ্গী এসআই সিনিয়র ফাজিল মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

মোস্তফা আলম পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের পিতা। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin