বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

‎বি/দ্যুৎস্পৃষ্টে গুরুতর আ/হত ৩ সন্তানের জনক লিটন, চিকিৎসায় আকুল মানবিক আবেদন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

‎পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
‎বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ সন্তানের জনক লিটন। বর্তমানে হাসপাতালের বেডে যন্ত্রণায় ছটফট করছেন তিনি। তার চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই পরিবারটির। জীবনের কাছে হেরে যাওয়ার উপক্রম হওয়া অসহায় লিটনকে বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন তার পরিবার।
‎পরিবার সূত্রে জানা গেছে, জায়গা জমি না থাকায় লিটন দীর্ঘ দিন খুলনায় ভাড়া বাসায় থেকে দিন মুজুরের কাজ করে পাঁচ জনের সংসার ও বাসা ভাড়া দিয়ে কোন রকম জীবন সংগ্রাম চালিয়ে আসছিলেন।
‎কিন্তু হঠাৎ এক মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় হাত ও পেটে দগ্ধ ও মাথায় আঘাত প্রাপ্ত হন লিটন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। কিন্তু মাথায় আঘাত পাওয়ার জন্য মাথায় রক্ত জমাট বেঁধে আছে যার কারণে কোন কথা বলতে পারছে না ও ডান সাইডের হাত ও পায়ে কোন কাজ করছে না। এ জন্য সে দ্রুত উন্নত চিকিৎসা পেলে হয়তো সুস্থ হতে পারে।
‎লিটনই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আয়ের ওপর নির্ভর করেই চলতো ৩টি অবুঝ সন্তানসহ পুরো সংসারের রুটি-রুজি। এখন তিনি নিজেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
‎হাসপাতালে প্রতিদিনের ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পেছনে মোটা অঙ্কের টাকার প্রয়োজন হচ্ছে। আত্মীয়-স্বজনদের সহায়তায় এ পর্যন্ত চিকিৎসা চললেও এখন তা পুরোপুরি বন্ধ হওয়ার পথে। ৩টি ছোট সন্তান ও পরিবারের সদস্যরা টাকার অভাবে লিটনের চিকিৎসা চালিয়ে যেতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন।
‎পরিবারের বার্তা: “আমাদের ৩টি ছোট সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে বাঁচাতে এগিয়ে আসুন। আপনাদের একটু সহায়তাই পারে লিটনকে সুস্থ করে তার সন্তানদের কাছে ফিরিয়ে দিতে।
‎অসহায় লিটনের চিকিৎসার খরচ জোগাতে আপনার বাড়িয়ে দেওয়া একটু হাতই হতে পারে একটি পরিবারের শেষ আশা। বিকাশ, নগদের মাধ্যমে সরাসরি পরিবারকে সাহায্য পাঠাতে পারেন অথবা সরাসরি এসে দিতে পারেন।
‎বিকাশ / নগদ নম্বর: 01777637780 (পার্সোনাল)
‎যোগাযোগ: লিটন শেখ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিট ৬ষ্ঠ তলা।
‎আসুন, আমরা যে যার সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে লিটনের পাশে দাঁড়াই এবং অবুঝ ৩টি সন্তানের বাবা স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই ভূমিকা রাখি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin