রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এস এম মাহবুব আলম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৮২ Time View

এম এ আলিম রিপন.সুজানগর: সুজানগর উপজেলার নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন কলেজের গণিত বিভাগের সহকারি অধ্যাপক এস এম মাহবুব আলম। ২৬ জুলাই রোববার বেলা ১২ টায় সুজানগর উপজেলার নির্বাহী অফিসার ও অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি মীর রাশেদুজ্জামান রাশেদ এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত অধক্ষ হিসেবে এ দায়িত্বভার গ্রহণ করেন এস এম মাহবুব আলম। এ সময় অত্র কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: নাদের হোসেন। এদিকে এস এম মাহবুব আলম নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় তাকে অত্র প্রতিষ্ঠানের অন্যান্য সকল শিক্ষক- কর্মচারীসহ স্থানীয় এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুব আলম পাবনার বেড়া উপজেলার কাজিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত এস এম আফাজ উদ্দিন এর তৃতীয় সন্তান। নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুব আলম ১৯৮৯ সালে কাজিরহাট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ নিয়ে উত্তীর্ণ হন। তিনি ১৯৯১ সালে সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ গণিত বিষয়ে এমএসসি সম্পন্ন করেন।তিনি ইছামতি নদীর দ্বারা আন্দোলন পাবনার সভাপতি, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক, আনজুমান মফিদুল ইসলাম পাবনার কার্যকরী কমিটির সদস্য, এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পাবনা জেলার সদস্য সচিব, সাহিত্য বিতর্ক ক্লাব পাবনার সাধারণ সম্পাদক সহ বহু সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত । তিনি একমাত্র ছেলে সন্তানের জনক। তার ছেলে এস এম শাহরিয়ার আলম ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীতে তৃতীয় বর্ষে অধ্যায়নরত। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমেই তিনি মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে তিনি যেন তার উপর অর্পিত দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করতে পারেন এ জন্য অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin