বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বরিশালে সাংবাদিকদের উপর হা/মলা মামলায় বিটিএমএ’র তীব্র নি/ন্দা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৭৪ Time View

কে এম সোহেব বরিশাল :

পটুয়াখালীর কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটা এবং বরিশালের আগৈলঝাড়ায় দুই সাংবাদিককে আসামি করে পুলিশের মিথ‍্যা মামলা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল টেলিভিশন মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

শনিবার (২৫ জুলাই) এক প্রেসবিজ্ঞপ্তিতে বিটিএমএর সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিনসহ সংগঠনের সদস্যরা এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তারা এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে কুয়াকাটা পর্যটনকেন্দ্রের সৈকত হোটেলের সামনে দৈনিক দেশ রূপান্তরের স্থানীয় প্রতিনিধি কে এম বাচ্চুর ওপর হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা লাঠি ও হাতুড়ি দিয়ে তাকে বেদম মারধোর করে। এতে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অপরদিকে আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৩ জনের নামোল্লেখ করে দায়ের করা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে দুই সাংবাদিককে আসামি করা হয়েছে।

তারা হলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ. এম নাজমুল রিপন এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি সাইফুল ইসলাম।

মামলা থেকে দুই সাংবাদিককে অব্যাহতি দেয়ার জন্য নেতৃবৃন্দরা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin