
সুজানগর(পাবনা)প্রতিনিধি: পাবনার সুজানগরে বিভিন্ন আয়োজনে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। মন্দির প্রাঙ্গনে দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। ধর্মীয় মাঙ্গলিক কর্ম সম্পাদনের মধ্য দিয়ে সনাতনী ধর্মাবলম্বীরা এই জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করে থাকেন। এরই ধারাবাহিকতায় ঘোষপাড়া বারোয়ারী শ্রী শ্রী রাধা- গোবিন্দ মন্দির কমিটির আয়োজনে উল্টো রথযাত্রা টি নর-নারী ভক্তবৃন্দ কালী মন্দির থেকে রথের দড়ি টেনে সুজানগর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোষপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে যাত্রা শেষ হয়। শ্রী দুলাল ঘোষ ও বাবলু সাহার সার্বিক তত্ত্বাবধানে রথযাত্রায় সুজানগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, সহ সভাপতি স্বপন কুমার বিশ্বাস,পৌর সভাপতি জয়ন্ত কুমার কুন্ডু, হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের উপজেলার সভাপতি রণজিৎ রায়, সহ সভাপতি সুব্রত কুমার কুন্ডু, পৌর শাখার সভাপতি বিজন কুমার পাল, ঘোষপাড়া বারোয়ারী শ্রী শ্রী রাধা- গোবিন্দ মন্দির কমিটির সভাপতি শ্রী সুবোধ ঘোষ, সেক্রেটারী বাসুদেব হালদার, সুজিত ঘোষ, সুদেব ঘোষ, তপন ঘোষ, সুবাষ ঘোষ, শিশির মজুমদার, মিঠুন কুন্ডু,অচিন্ত সাহাসহ উপজেলার সকল ভক্তবৃন্দ অংশ নেন।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।