বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ভাবখালীতে চেয়ারম্যান পদপ্রার্থী শামীমের নির্বাচনী মতবিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫২ Time View

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন প্রত্যাশী,কোতোয়ালী বিএনপির সাবেক সদস্য জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সদস্য রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক ও
নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪জুলাই) সন্ধ্যায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আশেক উল্লাহ মন্ডলের বাড়ীতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীম বলেন, ভাবখালী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য। জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা ও সমর্থন পেলে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন নতুন উন্নয়নের উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, জনগণের সুখ-দুঃখের সাথী হয়ে সবসময় পাশে থাকতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত বক্তারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের কাছে তাদের প্রত্যাশার কথা জানান। সভাটি প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনা পর্বের মধ্য দিয়ে শেষ হয়।

চেয়ারম্যান প্রার্থী রফিকুল আলম শামীম আরও বলেন, সরকারি সব সুযোগ- সুবিধা যেন প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বচ্ছতার সাথে পৌঁছায়, তা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। এসময় তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করেন।

এলাকার স্থানীয়রা জানান- রফিকুল আলম শামীম একজন তরুণ, কর্মঠ এবং পরিচ্ছন্ন ইমেজের মানুষ হওয়ায় সাধারণ মানুষের মাঝে তার একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ সমাজ তাকে এলাকার ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছে।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin