
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
২৫ জুলাই রোজ শনিবার নীলফামারী কোর্ট পুলিশ অফিসে বার্ষিক পরিদর্শন করেন নীলফামারী জেলার পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন
পুলিশ সুপার পরিদর্শন কালে কোর্ট পুলিশ অফিসের নথিপত্র, মালখানা, আলামত, ফোর্সদের ব্যারাক পর্যবেক্ষণ করেন। কোর্টে কর্মরত অফিসার্স ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন ও তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং বার্ষিক পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্নী লফামারী; জ্যোতির্ময় ঘোষ সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবি, আব্দুল্লাহ আল মাহমুদ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (প্রবি); কোর্ট পুলিশ পরিদর্শক নীলফামারীসহ নীলফামারী কোর্ট পুলিশ অফিসের অফিসার্স ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি