বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

নলছিটিতে জুলাই বি/প্লবের বর্ষপূর্তি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৫ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে “তুলির আঁচড়ে জুলাইয়ের চেতনা, সৃজনশীল প্রজন্ম গড়ার প্রত্যয়” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে তুলি ড্রয়িং একাডেমির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় তুলি ড্রয়িং একাডেমি প্রাঙ্গণে পেট্রো কোম্পানির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কাজী নূর-ই-সাইফা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মামুনুর রশিদ, সনাতন চক্রবর্তী, সাংবাদিক মো. মাহবুব তালুকদার, মাসুমা বিনতে হাদী, তুলি ড্রয়িং একাডেমির পরিচালক মামুন খান, রাসেল হাওলাদার, কবির হোসেন এবং জুলাইয়ের শহীদ সেলিম তালুকদারের বোন নাছরিন আক্তার সুমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. নাজমুল হায়দার বাদল।
প্রধান অতিথির বক্তব্যে শামসুল আলম বাহার বলেন, সন্তানদের শুধু প্রতিষ্ঠিত পেশাজীবী হিসেবে নয়, সর্বাগ্রে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকদের। পাশাপাশি তাদের আগ্রহ, মেধা ও সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে উৎসাহিত করা উচিত। তিনি আরও বলেন, চিত্রাঙ্কনের মতো সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের কল্পনাশক্তি, নান্দনিক বোধ, দেশপ্রেম ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন শ্রেণিতে বিজয়ীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক হিসেবে রুল তুলে দেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin