বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১০১ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধি : পাবনার সুজানগরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় সুজানগর উপজেলা পরিষদ হযরত শাহজালাল রহমাতুল্লাহ একাডেমী থেকে বৃত্তিপ্রাপ্ত ২৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।শনিবার উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আশরাফ আলী সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শ্রী জয়ন্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও অত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা, সহকারী শিক্ষক আব্দুল বারী, দুলাল উদ্দিন, জয়নুল আবেদীন, সিরাজুম মনিরা,মরিয়ম ফেরদৌসী,শামসুন্নাহার ও সেকেন্দার আলী প্রমূখ। উল্লেখ্য, গত ২০২৫ সালের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক বৃত্তি পরীক্ষায় ঐতিহ্যবাহী সুজানগর উপজেলা পরিষদ হযরত শাহজালাল রহমাতুল্লাহ একাডেমী থেকে সর্বমোট ৪০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন । এর মধ্যে ১৬ ট্যানেলপুলে বৃত্তি লাভসহ প্রথম ও তৃতীয় শ্রেণীর বৃত্তি পরীক্ষায় উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেন। শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin