বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

ময়মনসিংহে শ-হীদ সাগরের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই কর্মসূচির শুরু করেছে জেলা এনসিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬৫ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ
রেদোয়ান হোসেন সাগরের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসাবে জুলাই কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ নগরীর আকুয়া চৌরঙ্গী মোড়ে রেদোয়ান হোসেন সাগরের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন এনসিপির ময়মনসিংহ জেলা কমিটির আহবায়ক এটিএম মাহবুব উল আলমের নেতৃত্ব নেতাকর্মীরা। এ সময় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তারা শুনেছেন সেই আন্দোলনের পেছনের ত্যাগ ও বেদনার কথা। নেতারা প্রতিশ্রুতি দেন, শহীদ
রেদোয়ান হোসেন সাগরের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যাবে না।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম, সদস্য সচিব জসিম উদ্দিন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবি সেলিম বালা, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, এডভোকেট মিজানুর রহমান আকন্দ, মনজুরুল হক মামুন, আবুল কালাম ফরাজী ও নূরুল ইসলাম, সিনিয়র সদস্য সচিব ইন্জিঃ শহিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিবগন হচ্ছেন মোঃ মোজাম্মেল হক, খন্দকার সুফি আব্দুল্লাহ, মোঃ মাসুদ রানা, রাজন আহমদ ও আতিকুর রহমান সহ আরও অনেকে।

দেশ গড়তে জুলাই জাগরণ’ এই প্রতিপাদ্য নিয়ে
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে এই কর্মসূচি গ্রহণ করেছে ময়মনসিংহ জেলা জাতীয় নাগরিক পার্টি। এতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদযাত্রা, গণসংযোগ, শহীদদের স্মরণ, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার মতো কর্মসূচি বলে জানিয়েছে দলটির নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। সে বছরের ১ জুলাই থেকে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে গণ–অভ্যুত্থানে রূপ নিয়েছিল। ওই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্যোগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এনসিপি।

জুলাইকে ঐতিহাসিক মাস উল্লেখ করে এটিকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন প্রজন্ম ও দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ,
কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক এই কর্মসূচির মাধ্যমে জুলাই গণ–অভ্যুত্থানের প্রতিটি গুরুত্বপূর্ণ দিন ও ঘটনাকে জাতির সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা কমিটির আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin