
বরিশালের বানারীপাড়ায় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম লিমন হাওলাদার (২৮)। তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি আবাসনের ৩ নম্বর ঘরের মৃত করিম হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল ঈদগাহ এলাকা থেকে লিমন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার লিমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।