রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

বগুড়ায় চিরকুট লিখে রাজিয়া নামের স্কুলছাত্রীর আত্মহ/ত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৫৪ Time View

​বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া গুচ্ছগ্রামে রাজিয়া সুলতানা (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, চিরকুট লিখে রেখে সে নিজ ইচ্ছায় গলায় ফাঁস দিয়ে আ’ত্ম’হ’ত্যা করেছে।

​শনিবার (৪ জুলাই) সকালে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রাজিয়া সুলতানা স্থানীয় রিকশাচালক আবু সাঈদ খন্দকারের মেয়ে।
​
নিহত রাজিয়ার বাবা আবু সাঈদ খন্দকার ঢাকায় অটোরিকশা চালান এবং মা মোছাঃ নাজমা বেগম ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত। বাবা-মা কর্মস্থলে থাকায় রাজিয়া গ্রামের বাড়িতে তার দাদী আছিয়া বেগমের (৬২) সাথে থাকতো। শনিবার সকাল ৮টার দিকে পরিবারের সদস্যরা তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে সে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করে নিজেই এই পথ বেছে নেওয়ার কথা লিখে গেছে বলে জানা গেছে।
​
ঘটনার খবর পেয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

​এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin