বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

সাভারে এক নারীর লা/শ উদ্ধার করেছে পুলিশ, ধ/র্ষণ ও শ্বা/সরোধ করে হ/ত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৫৯ Time View

হেলাল শেখঃ ঢাকার সাভারে ভাড়া ফ্ল্যাট থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সুরতহাল শেষে ধারণা করা হচ্ছে যে, ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬ইং) রাত ১১টার দিকে আমিনবাজারের বড়দেশী এলাকার একটি ফ্ল্যাট থেকে শারমিন আক্তার লিজা নামে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জাকির হোসেন।

তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের একটি কক্ষে ভুক্তভোগীর মরদেহ দেখতে পায়।

তিনি আরও বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল এবং কক্ষের ভেতরে পাওয়া বেশ কিছু আলামতের ভিত্তিতে পুলিশের প্রাথমিক ধারণা, ভুক্তভোগীকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ঘটনাস্থলে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিমও কাজ করেছে। তাদেরও প্রাথমিক পর্যবেক্ষণ একই ধরনের বলে জানান এই উপপরিদর্শক।

জাকির হোসেন বলেন, ওই নারী রাজধানীর একটি মার্কেটে চাকরি করতেন। প্রায় তিন বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় তার। মেয়েকে নিয়ে ভাড়া ফ্ল্যাটে তিনি থাকতেন।

পুলিশের ধারণা, বিকেল ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টার মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এ ঘটনায় মাসুম নামে একজনকে সন্দেহ করছে পরিবার। তবে তিনি পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin