বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

বুড়িচংয়ে প্রসূতির মৃ/ত্যুকে ঘিরে ভুল চিকিৎসার অভিযোগ, তদ/ন্তের দাবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৮০ Time View

তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে:
কুমিল্লার বুড়িচং উপজেলার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বুড়িচং আধুনিক হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এ সিজারিয়ান অস্ত্রোপচারের পর এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
নিহত প্রসূতি খাদিজা আক্তার (৩০)। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ জুলাই সন্তান প্রসবের জন্য তাকে বুড়িচং আধুনিক হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।
স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের ভুলে খাদিজার প্রস্রাবের নালী কেটে যায়। এর ফলে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় নেওয়া হয়।
পরিবারের সদস্যরা জানান, প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে আনুমানিক রাত ২টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ এনে দায়ীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বুড়িচং আধুনিক হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. জাবেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
এ বিষয়ে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালিকুল আফতাব বলেন, “বিষয়টি লোকমুখে জেনেছি। খাদিজা নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের সময় তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং পরবর্তীতে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি মারা যান। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
কুমিল্লার সিভিল সার্জন ডা. আলীনুর বশীর বলেন, “এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”সংবাদ লেখার কল বেক করে আধুনিক হসপিটালের কতৃপক্ষ ডাঃ জাবেদ বলেন হসপিটালের রোগী মৃত্যুর দায়ী আমরা নই,যে সিজার করেছে সে বলতে পারবে।তাছাড়া আমি এই হসপিটালে চেম্বার করি,হসপিটালের মালিক ২০ জন,আমার স্ত্রী ডাঃ সানজিদা আক্তার দেখবার করেন,আমি সরকারি চাকরি করি,আমার নাম দিবেন না

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin