
কেএম শহীদুল সুনামগঞ্জ :
সুনামগঞ্জ ডিবি পুলিশের মাূক বিরোধী বিশেষ অভিযানে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার, ফেনারবাকঁ ইউনিয়নের, শান্তিপুর গ্রামের বাসিন্দা চিহ্নিত নারী ইয়াবা ব্যবসায়ী মীমকে ১০০পিছ ইয়াবা এবং মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোবাইলসহ আটক করে সুনামগঞ্জ ডিবি পুলিশ।
জানাযায় ৩ জুলাই২০২৬ইং রোজ শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মাহমুদুল হাসান সঙ্গীয় এএসআই খাদেমুল ইসলাম, এএসআই রাশেদ খান, কনেস্টবল দিপক মুন্ডা, মহিলা কনেস্টবল ফাতেমা আক্তারসহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি অভিযানিক টিম অভিযান পরিচালনা করেন এসময় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী মীম আক্তার মৌ (৩৬), পিতা-রাজধর আলী, স্বামী-বাবুল মিয়া, মাতা-আনোয়ারা বেগম, সাং-শান্তিপুর, ইউপি-ফেনারবাঁক, থানা-জামালগঞ্জকে আটক করে ইয়াবাসহ নগদ টাকা ও মোবাইল জব্দ করেন। এবং নিয়মিত মামলারুজু করে আদালতে প্রেরণ করেন।এব্যপারে ডিবি পুলিশের ওসি হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদকের বিরোদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে, যারাই মাদক ব্যবসার সাথে জড়িত থাকবে পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে তাদেরকে আইনের আওতায় আনা হবে।##