রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

বরিশালে সাদিকসহ আ.লীগের ২৪৮ নেতাকর্মির বিরুদ্ধে মামলায় ককটেল ছুড়েছেন মৃ/ত চার আওয়ামী লীগ নেতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৫১ Time View

কে এম সোহেব ঃ

আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রোল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশের শান্তি ও শৃঙ্খলা। এসব অভিযোগ উল্লেখ করে কার্যক্রম নিষিদ্ধ দলটির ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন মারজুক আব্দুল্লাহ নামে এক যুবক।

ওই মামলার আসামির তালিকায় রয়েছেন চারজন মৃত নেতার নাম। মামলার বাদি মারজুক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা। ব‌রিশাল অ‌তি‌রিক্ত চিফ মেট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার (২ জুলাই) তিনি মামলাটি দায়ের করেছেন। বিচারক এসএম শরীয়ত উল্লাহ অভিযোগ আমলে নিয়ে ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশের উপ-ক‌মিশনারকে তদন্তের নির্দেশও দিয়েছেন।

আদালতের বেঞ্চ সহকা‌রী রা‌জিব মজুমদার জা‌নিয়েছেন, এই না‌লিশী মামলায় অস্ত্র, বিস্ফোরক, সন্ত্রাসবিরোধী আইন ও হত্যার হুম‌কিসহ বি‌ভিন্ন ধারায় অ‌ভিযোগ আনা হয়েছে। তবে আসামির তালিকায় চারজন প্রয়াত নেতার নাম যুক্ত করায় অভিযোগের সত্যতা ও মামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।

মামলার আসামির তালিকায় রয়েছেন-ব‌রিশাল সি‌টি করপোরেশনের সাবেক মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ, সাবেক সাংসদ জেবুন্নেছা আফরোজ, ব‌রিশাল জেলা প‌রিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সি‌টি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র জিয়াউর রহমান বিপ্লব এবং র‌ফিকুল ইসলাম খোকন‌।

এছাড়াও মামলায় সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপ‌তি খন্দকার রেজাউর রহমান রেজা, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপ‌তি আবুল ফারুক হুমায়ুন, ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এইচএম হা‌ফিজুর র‌শিদ শিবলী ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হাওলাদারের নাম রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মামলার ২১২ নম্বর আসামি খন্দকার রেজাউর মারা গেছেন ২০২২ সালের ২২ জানুয়ারি। মারজুক মামলায় অভিযোগ এনেছেন, রেজাউর গত ১০ জুন নগরীর গ‌ড়িয়ারপাড় এলাকায় আওয়ামী লীগের ব্যানারে মি‌ছিল করেছেন এবং সড়কে হাতবোমা ছুড়েছেন।

মামলার ১৯৮ নম্বর আসামি আবুল ফারুকের মৃত্যু হয়েছে ২০২৩ সালের ২৫ মার্চ। তার বিরুদ্ধেও ১০ জুনের মিছিলের অ‌ভিযোগ। ২০২১ সালের ১৯ অ‌ক্টোবর মারা গেছেন ২২৫ নম্বর আসামি হা‌ফিজুর র‌শিদ এবং একই বছরের ২৬ জুলাই মারা যান ১৯৫ নম্বর আসামি আলী হাওলাদার। তাদের বিরুদ্ধেও আনা হয়েছে ওই মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগ।

ব‌রিশাল সি‌টি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীব হোসেন খান বলেছেন, মারজুক নামের যে ব্যক্তি মামলা‌টি করেছেন তাকে ব‌রিশালের সবাই মামলা ব্যবসায়ী বলে চেনেন। আগেও তিনি এক‌টি মামলা করেছিলেন। এই মামলা‌ যে ভুয়া তার বড় প্রমাণ আসামি চারজন মৃত। তারা কি কবর থেকে উঠে এসে বাদীর ওপ‌র ককটেল নিক্ষেপ করেছেন? যারা মারা গেছেন প্রত্যেকের জানাজায় আমি উপস্থিত ছিলাম।

নাম প্রকাশ না করার শর্তে ব‌রিশাল মহানগর আওয়ামী লী‌গের এক নেতা জানিয়েছেন, এই চারজন অনেকদিন আগেই মৃত্যুবরণ করেছেন। তারা বরিশাল সিটিতে বেশ পরিচিত ছিলেন। এই মামলা যিনি করেছেন, তিনি আসামি করার ভয় দেখিয়ে অনেকের থেকে চাঁদা তুলেছেন।

এসব বিষয়ে জানতে মামলার বাদী ব‌রিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ক্লাব রোডের বাসিন্দা মারজুক আব্দুল্লাহর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে প্রশ্ন শুনেই তি‌নি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একা‌ধিকবার তাকে কল করা হলেও তিনি ফোন রিসিফ করেননি।

পরবর্তীতে কলব্যাক করে মামলার সাক্ষীদের ওপর মারজুক দায় চাঁপিয়ে বলেন, রেজা নামে যে ব্যক্তির নাম দেওয়া হয়েছে মামলার আসামি হিসেবে, সেটা সাক্ষীদের ভুলের কারণে এসেছে। বাকি তিনজনের বিষয় আমি কিছু জানিনা। সাক্ষীদের ভুল ইনফরমেশনের কারণে এমনটা হয়েছে।

ব‌রিশালের গবেষক আ‌নিসুর রহমান খান স্বপন বলেন, মামলায় মৃতদের আসামি করা হয়ে থাকলে তা আদাল‌ত অবমাননা ও আদালতকে বিভ্রান্ত করার ঘটনা। বিষয়‌টি নিয়ে পু‌লিশ প্রশাসনের স্ব-প্রণোদিত হয়ে কাজ করা উচিত।

ব‌রিশাল আদালতের সি‌নিয়র আইনজীবী মেহেদী হাসান বলেন, তদন্তে মামলার অ‌ভিযোগ মিথ্যা প্রমা‌ণিত হলে বাদী ও সাক্ষী‌দের বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিতে পারে।

সূত্রমতে, মারজুক আব্দুল্লাহ ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সাবেক সমন্বয়ক। এখন তিনি জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ব‌রিশাল সি‌টি নির্বাচনে মেয়র পদে নির্বাচনের ঘোষণাও দিয়েছিলেন।

২০২৫ সালের ১৪ মে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুসহ ২৪৭ জনের নামে জুলাইয়ের মামলা করেছিলেন মারজুক। সেসময় তার বিরুদ্ধে আসামি তালিকায় নাম রাখা ও বাদ দেওয়া নিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। বৈষম্যবিরোধীর নেতারাই সংবাদ সম্মেলন করে তখন মারজুকের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে তার পদ স্থগিত করে সংগঠনটির জেলা কমিটি।

(বা থেকে) বরিশাল সিটির সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, হাফিজুর রশিদ, রেজাউর রহমান ও আবুল ফারুক। তারা সবাই মৃত্যুবরণ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin