বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :-
মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন

পাইকগাছায় গোয়াল ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত ম/রদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৮৭ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় বসতবাড়ির গোয়াল ঘর থেকে রিংকু সরদার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ভোররাতে উপজেলার ১০নং গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়িয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের সবার অগোচরে ঘরের আড়ার সাথে নাইলনের দড়ি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত রিংকু ওই গ্রামের রিবারণ সরদারের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত আনুমানিক রাত ১টার সময় বসতবাড়ির সামনের দক্ষিণ পাশে অবস্থিত গোয়াল ঘরের ভেতর বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস দেন রিংকু। পরে সকাল ৬ টার দিকে ভিকটিমের শাশুড়ি গোয়াল ঘর থেকে গরু বের করতে গেলে পুত্রবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তার চিৎকার ও কান্না শুনে স্থানীয় প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা রিংকু সরদারকে নিচে নামিয়ে স্থানীয় এক পল্লী চিকিৎসককে খবর দেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পরই স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর মাধ্যমে পাইকগাছা থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, তবে পারিবারিক কোনো কলহের জেরে এই ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে । ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে তরুণী গৃহবধূর এমন আকস্মিক মৃত্যুতে উত্তর বাইনবাড়িয়া গ্রাম ও আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

‎প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin