বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

‎পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চ/ক্ষু ক্যাম্প; সেবা নিলেন ৫ শতাধিক মানুষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১২৫ Time View


‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
‎খুলনার পাইকগাছায় উপজেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী এক বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পাঁচ শতাধিক সাধারণ রোগীকে চোখের চিকিৎসাসহ প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়।বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।খুলনা জেলা বিএনপির সদস্য সচিব, জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পির সার্বিক সম্মতিতে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ।উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল, মিরাজুল ইসলাম মিরাজ ও বেনজির আহমেদ লাল।কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, শেখ রুহুল কুদ্দুস, পৌরসভা যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলাম, হুরায়রা বাদশা, সাত্তার মোড়ল এবং আবু মুসা সরদার।দিনব্যাপী এই ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা দেন খুলনা বিএনএসবি (BNSB) চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি বিশেষ মেডিকেল টিম। চোখের পরীক্ষার পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।তৃণমূল ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন। জনকল্যাণে ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।



Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin