রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

২নং আখানগর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৪৫ Time View

মো:মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ০২ নং আখানগর ইউনিয়ন বিএনপির নতুন আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত বুধবার রাতে রুহিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে এক সভায় এই কমিটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত এই কমিটিতে আব্দুল জব্বারকে আহবায়ক করা হয়েছে। এ ছাড়া সাবেক সভাপতি আলহাজ্ব মজিবর রহমানকে ১ নম্বর সদস্য করে মোট ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, ইবনে ফজল (সাবেক সাধারণ সম্পাদক), ওবায়দুল হক চৌধুরী, জাকিরুল ইসলাম, ইউসুফ আলী, সাদেগুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মাহতাব উদ্দিন চৌধুরী, ডা. জহুরুল ইসলাম ও আশরাফুল ইসলাম।

রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রতিদিনের চিত্রকে বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামীতে দলীয় সকল কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দলীয় সূত্রে আরও জানা গেছে, এর আগে কমিটির খসড়া তালিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করেন উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। এরপরই এটি চূড়ান্ত অনুমোদন পায়। খুব দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin