রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

নিখোঁজ সংবাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৫৯ Time View

শহিদুল ইসলাম।।
চট্টগ্রাম নগরীর বালুছড়া এলাকায় খেলতে গিয়ে নিখোঁজ হয়েছে ৯ বছর বয়সী এক শিশু। নিখোঁজ শিশুটির নাম মোসাম্মত ইয়াসমিন আক্তার।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ জুন ২০২৬ (রবিবার) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে বালুছড়া জিলানী মসজিদ সংলগ্ন গার্মেন্টস মাঠে খেলতে যায় ইয়াসমিন। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে, ইয়াসমিনের স্থায়ী বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার ভাটিকাশর গোরস্থানের পেছনে। তার বাবা মো. মোতালেব ভূঁইয়া পেশায় একজন মাছ ব্যবসায়ী। পরিবারের সঙ্গে এই প্রথম চট্টগ্রামে বেড়াতে আসে ইয়াসমিন। নিখোঁজ হওয়ার পর থেকে তার বাবা ও ভাই নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও সম্ভাব্য স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পাননি। বিষয়টি নিয়ে পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

শিশুটির সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

যোগাযোগ:
মো. মোতালেব ভূঁইয়া (শিশুটির বাবা)
মোবাইল: ০১৮১২-৫৪০২৮৩
মুন্নাফ বেপারী (শিশুটির দাদা)
মোবাইল: ০১৩২২-১৩৭৮৪৭

বিশেষ অনুরোধ:মানবিক দৃষ্টিকোণ থেকে সংবাদটি বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ার বা একটি তথ্য হয়তো একটি অসহায় পরিবারের হারিয়ে যাওয়া শিশুটিকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin