বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

তরঙ্গ ফাউন্ডেশনের দিনব্যাপী ‘মেক দ্য ফিউচার গ্রিন’ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১১৭ Time View

নিজস্ব প্রতিনিধি ।।

তরঙ্গ ফাউন্ডেশনের ‘গ্রিন লেগ্যাসি’ প্রকল্পের আওতায় ধনুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মেক দ্য ফিউচার গ্রিন’ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে তরঙ্গ ফাউন্ডেশনের ‘গ্রিন লেগ্যাসি’ প্রকল্পের আওতায় ১ ও ২ জুলাই ধনুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি ‘মেক দ্য ফিউচার গ্রিন’ অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে বিদ্যালয়ের ২৫০-এর অধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং তরঙ্গ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তরঙ্গ ফাউন্ডেশনের উপদেষ্টা মাশিউর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৫০টিরও বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়া ‘আমার স্বপ্নের পৃথিবী’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পরিবেশ বিষয়ক উপস্থিত বক্তৃতা এবং ফটো ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এসব আয়োজনে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।

তরঙ্গ ফাউন্ডেশনের অপারেশনস ম্যানেজার এমডি. রমজান হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

তরঙ্গ ফাউন্ডেশন জানিয়েছে, ‘গ্রিন লেগ্যাসি’ প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ শিক্ষা, জলবায়ু সচেতনতা, বৃক্ষরোপণ এবং শিশু-কিশোরদের পরিবেশবান্ধব নেতৃত্ব বিকাশে ধারাবাহিক কর্মসূচি পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin