রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১০৬ Time View

জয়পুরহাট স্টাফ রিপোর্টার: মো. দেলোয়ার হোসেন বাবু।।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ ২৫ মে ২০২৬ – ২৫ মে ২০২৭ উদযাপনের অংশ হিসেবে জয়পুরহাটের ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন করা হয়েছে।

দেশের সব জেলা ও উপজেলায় একযোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

বৃহস্পতিবার ০২ জুলাই সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে তিন দিনব্যাপী নজরুল জয়ন্তী বর্ষের উদ্বোধন করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সানজিদা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আব্দুর রউফ এবং শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক আজিজার রহমান।

আরও উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, বিএনপি নেতা ও সাবেক কমিশনার আলীমুজ্জামান সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বেলা ১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেশব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্ত হয়ে নজরুল উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

তিনি বলেন বিদ্রোহ সাম্য মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলাম বাঙালির জাতীয় জীবনে এক অনন্য প্রেরণার নাম। তাঁর সাহিত্য সংগীত ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নজরুল মানে বিদ্রোহের কবিতা,সাম্যের গান। শুধু অনুষ্ঠান করলেই হবে না নজরুলকে পড়তে হবে বুঝতে হবে জীবনে ধারণ করতে হবে।

স্কুল-কলেজে নজরুলের গান কবিতা ও প্রবন্ধ চর্চা বাড়াতে হবে। সাম্প্রদায়িকতা ও বৈষম্যের বিরুদ্ধে নজরুলের মানুষ কবিতার শিক্ষা ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মকে বইয়ের কাছে ফিরিয়ে আনতে হবে।

একজন নজরুল তৈরি হয় না, একজন নজরুলকে আমরা তৈরি করি পাঠ ও চর্চার মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin