বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

শ্রেণিকক্ষে ঢুকে তিন শিক্ষার্থী ও শিক্ষকদের পে/টালেন বিএনপি কর্মী

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৩১ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

শ্রেণিকক্ষে প্রবেশ করে পঞ্চম শ্রেণীর তিন শিক্ষার্থীকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করছে আবু জাফর নামে এক বিএনপি কর্মী। এসময় তাকে বাঁধা দিতে এগিয়ে আসলে বিদ্যালয়ের দুই সহকারি শিক্ষককে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (পহেলা জুলাই) বেলা ১২টার দিকে বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

আহতরা হলেন ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ সানীম, অভি শীল, শাহাদাত হোসেন এবং সহকারি শিক্ষক শাহিন হোসেন ও মো. মহিউদ্দিন। আহতদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তবে অভিযুক্ত ওই বিএনপি কর্মী আবু জাফর পলাতক রয়েছে বলে জানিয়েছে কাউনিয়া থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ। তিনি (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চড়বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম জানিয়েছেন, আবু জাফরের ছেলে মাশরাফি তাদের বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। দুইদিন পূর্বে হামলার শিকার ওই শিক্ষার্থীদের সাথে তার বাগবিতন্ডা হয়। বিষয়টি তিনি তার বাবা আবু জাফরকে অবহিত করেন। আবু জাফর বুধবার বারোটার দিকে পঞ্চম শ্রেণীর ক্লাস চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে সানীম, অভি শীল ও শাহাদাত হোসেনকে বেধরকভাবে পেটাতে থাকে। এসময় বাঁধা দিতে এগিয়ে আসলে শ্রেণি শিক্ষক শাহিন হোসেন ও মো. মহিউদ্দিনকে মারধর করা হয়।

স্থানীয় ইউপি সদস্য জাহিদুল আলম তুহিন জানান, পঞ্চম শ্রেণীর ক্লাসে প্রবেশ করে বিএনপি কর্মী আবু জাফর তিন ছাত্রকে খুব খারাপভাবে মারধর করেছে। তাকে থামাতে গেলে শিক্ষকদেরও মারধর করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, বিষয়টি আমি শুনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত বিএনপি কর্মী আবু জাফর আত্মগোপন করায় তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin