রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশি/ক্ষণের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৫৮ Time View

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

নওগাঁর পোরশা উপজেলায় তরুণদের তথ্যপ্রযুক্তি দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে “টেকনোলজি এমপাওয়ারমেন্ট অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়)” প্রকল্পের আওতায় কম্পিউটার ভ্যানে পরিচালিত দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টা সময় পোরশা উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ কামরুজ্জামান সরদার, নিতপুর খাদ্য গুদামের ওসি এলএসডি মোঃ রিয়াজুল ইসলাম, প্রশিক্ষক মোঃ দানেশ আলী ও মোঃ এমতাজুল হক, যুব উন্নয়ন দপ্তরের অফিস সহকারী মোঃ কামরুজ্জামান মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ডি. এম. রাসেদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। প্রযুক্তিনির্ভর দক্ষতা একজন তরুণকে আত্মনির্ভরশীল করে তুলতে পারে এবং দেশ-বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে সক্ষম। তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত উপস্থিত থেকে আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ, ব্যবহারিক জ্ঞান অর্জন এবং শেখা বিষয়গুলো বাস্তব জীবনে প্রয়োগ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সরকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে বিভিন্ন বাস্তবমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রশিক্ষণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে তরুণরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের ডিজিটাল উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। প্রযুক্তিকে ইতিবাচক, সৃজনশীল ও জনকল্যাণমূলক কাজে ব্যবহারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

টেকাব-২য় পর্যায় প্রকল্পের আওতায় আয়োজিত এই দুই মাস মেয়াদি প্রশিক্ষণে পোরশা উপজেলার মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। কম্পিউটার ভ্যানে পরিচালিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কম্পিউটার পরিচালনা, অফিস অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ব্যবহার, নেটওয়ার্কিংয়ের মৌলিক ধারণা ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে উপজেলার তরুণ-তরুণীরা আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের ডিজিটাল অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin