শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃ/ত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৩৩ Time View

‎
‎পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
‎
‎ পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওবাইদুল্লাহ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎বুধবার (১ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার লতা ইউনিয়নের হাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু ওবাইদুল্লাহ ওই গ্রামের কৃষক মো. রফিকুল সরদারের ছেলে।
‎পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িতে পানির মোটরের সুইচ দিতে গেলে শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
‎বর্তমানে শিশুটির মরদেহ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় থানায় খবর দেওয়া হয়েছে এবং পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
‎
‎প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin