শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :-
ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসা চাই’ চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর মুনসুর আলীর বি-রুদ্ধে অধিগ্রহনের প্রায় সাড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অ-ভিযোগ  পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কলকাতায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃ-ত্যু দুঃসময়ের বিএনপি নেতা আমিরুল ইউপি নির্বাচনে আলোচনায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নির্মাণ স্থলে পুলিশের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে- ময়মনসিংহ এসপি কামরুল দুর্বার আ-ন্দোলনের মাধ্যমে সরকারকে জনগণের রায় মানতে বাধ্য করা হবে- মাওলানা এটিএম মাছুম ফুটপাত দ-খলমুক্ত করতে অভিযান ব্যর্থ-বাড়ছে জ-নদুর্ভোগ প্রায় কোটি টাকা চাঁ-দাবাজির অভিযোগ

আকবরশাহে চার চো/র গ্রেপ্তার, উদ্ধার দুই ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৫৩ Time View

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রামঃ

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে চোরাইকৃত দুটি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে একটি দল আকবরশাহ থানার ইস্পাহানী সি-গেট ও পাহাড়তলী থানার নতুনপাড়া এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আকবরশাহ থানার একটি চুরির মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তাকবির হোসেন রিয়াদ (২৫), নুরুন্নবী (২২), রাকিব হোসেন (২৪) ও ইউনুস হৃদয় ওরফে বড় বাচা (৪৮)।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চোরাইকৃত দুটি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আকবরশাহ থানায় দায়ের হওয়া মামলার তদন্ত চলমান রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে চোর চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin