সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
ক্ষেতলালে সেচ পাম্পের ট্রান্সফরমার চু-রির চেষ্টা, স্থানীয়দের ধাও-য়ায় পা-লাল চো-র কেশবপুরে আ.লীগের স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্র-তিবাদে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ কেশবপুরে সড়ক দ-খল করে পার্কিং, ৬ জনকে ৪ হাজার টাকা জ-রিমানা কেশবপুর থানা পুলিশ অভি-যান চালিয়ে না-শকতা মামলার ৬ জনকে আ-টক সলঙ্গায় আ’লীগের নৈ-রাজ্যের প্রতি-বাদে বিএনপি’র বিক্ষো-ভ মানিকহাট ইউপি চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের নির্বাচনী অফিস উদ্বো-ধন নওগাঁর ধামইরহাটে আমন ধান-চাল সংগ্র-হের উদ্বোধন, ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি পীরগঞ্জে জা-ল নোট প্র-তিরোধে সচে-তনতামূলক ক-র্মশালা তানোরে প্রায় ১০ হাজার কৃষককের মাঝে কৃষি প্র-ণোদনা বিতরণ গোদাগাড়ীতে ডিবি পরিচ-য়ে বাড়িতে গিয়ে প্র-তারণার চেষ্টা, ৭ মাম-লার আ-সামি গ্রে-ফতার

সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজনে বৈশাখী বর্ষবরন-১৪৩৩ উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৫৩ Time View

কেএম শহীদুল সুনামগঞ্জ :
সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বাবুল চন্দ্র আচার্য এর নেতৃত্ব বৈশাখী বর্ষবরন-১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। ১লা বৈশাখ রোজ মঙ্গলবার দিনব্যাপী নানা প্রকার ঝমকালো আয়োজনে ঢাকের তালে তালে তবলার লহরী ও নৃত্য সংগীতের মধ্য দিয়ে র‍্যালী ও সাংস্কৃতিক গানে গানে আনন্দ উল্যাসের মাধ্য দিয়ে দিন ব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে সকাল ৮ঘটিকার সময় শহরের নতুনপাড়া পয়েন্ট হতে সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের সকল সদস্যরা একত্রে মিলিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাধঁন পাড়া ড্যাফডিল কিন্ডারগার্টেন প্রাঙ্গনে গিয়ে র‍্যালীটি শেষ করেন। পরে ড্যাফডিল কিন্ডারগার্টেন প্রাঙ্গনে এক ঝমকালো সাংস্কৃতিক গানের আয়োজন করা হয়। এতে সংগীত শিল্পী ও সঙ্গীত সংগঠনের ছাত্র ছাত্রীরা গানে অংশ গ্রহন করেন। দিনব্যাপী সাংস্কৃতিক গান করেন সংগীত শিল্পীরা। অনুষ্ঠানে সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বাবুল চন্দ্র আচার্য এর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য ক্যামিলিয়া কান্তা চৌধুরী ও রানা আাচার্য এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সিভিল জজ জুনায়েদ আহমদ। বক্তব্য রাখেন এড. অমিয়াংশু ঘোষ চৌধুরী অলক, বিশিষ্ট্য তবলা বাদক বাবু অঞ্জন চৌধুরী, ড্যাফডিল কিন্ডারগার্টেনের অধক্ষ্য অজিত কুমার দাস প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আরও অনেকে। বক্তারা লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে নতুন বাংলা নববর্ষকে স্বাগত জানান এবং নতুন বছরে নতুন ধানে কৃষকের মুখে হাসির উল্যাসের জন্য শুভকামনা করে সাংস্কৃতিক গানে গানে দিন ব্যাপী আনন্দ উল্যাস করেন। ##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin