বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫৫ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনার পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরে মিনি স্টেডিয়াম প্রাঙ্গণ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু।

এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, তেঁতুলিয়া মডেল থানা, উপজেলা বিএনপি, তেঁতুলিয়া প্রেসক্লাব, ফায়ার ষ্টেশন, বণিক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সহ সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একে একে পুষ্পস্তবক অর্পণ করে।

সকাল ৮টায় তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে পরবর্তী কর্মসূচি শুরু হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজে অংশ গ্রহন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জোবায়ের আহম্মেদ, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. নাজমুল হক, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিসার নবীউল কারিম সরকার, উপজেলা পল্লী উন্নয়ণ অফিসার আরমান ওয়াহিদ আনসারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ, উপজেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মিঠুন কুমার রায়, উপজেলা নির্বাচন অফিসার, বিট অফিসার নুরুল হুদা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এছাড়া বিকেলে প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin