বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

পটিয়ায় ফোর এইচ গ্রুপের পাইপ চুরি, কেয়ারটেকারকে মা/রধরের অভি/যোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১০৪ Time View

পটিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে ফোর এইচ গ্রুপের পাইপ চুরির প্রতিবাদ করায় কেয়ারটেকারকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কেয়ারটেকার মো. ইকবাল (৪২)। তিনি কোলাগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ফোর এইচ গ্রুপের প্রকল্পে নিয়োজিত ডিপ ডিগারস লিমিটেডের কেয়ারটেকার (নিরাপত্তা প্রহরী) হিসেবে কর্মরত।

অভিযোগে বলা হয়, আলবারাকা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন প্রকল্প এলাকায় কোম্পানির মালামাল সংরক্ষিত ছিল। গত ২১ জুন স্ত্রীর অসুস্থতার কারণে ছুটিতে যাওয়ার পর ২৯ জুন কর্মস্থলে ফিরে তিনি দেখতে পান, প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ১৮ ইঞ্চি ব্যাস ও ২০ ফুট দৈর্ঘ্যের এইচডিবি পাইপ চুরি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় রুস্তুম, জামির হোসেন ও সাহাব উদ্দিনের কাছে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে হুমকি-ধমকি দেয়। পরে ২৯ জুন রাত ৮টার দিকে ওই তিনজন অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে নিয়ে ঘটনাস্থলে এসে তাকে মারধর করে এবং আইনের আশ্রয় নিলে প্রাণে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরে স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে তিনি পটিয়া থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগকারী মো. ইকবাল বলেন, “কোম্পানির মালামাল চুরির বিষয়ে জানতে চাওয়ায় আমাকে মারধর করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।”

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রুস্তুম, জামির হোসেন ও সাহাব উদ্দিনের মোবাইলে ফোন করা হলেও তারা রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin