রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :-
ত্রা-ণ মন্ত্রণালয়ের মন্ত্রী দুলু কে নীলফামারীর এসপির ফুলেল শুভেচ্ছা  তারাগঞ্জে বিদ্যালয়ের মার্কেটে শিক্ষিকার দোকান দ-খল নাটোরে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগে সাংস্কৃতিক সংঘের মাসিক আড্ডা ও পুরস্কার বি-তরণ বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর ১২তম প্র-তিষ্ঠা বার্ষিকী  বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর কামাল গ্রে-ফতার ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বি-স্ফোরণ, নি-রাপত্তা নিয়ে উ-দ্বেগ বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো সিআইএসএম (CISM) ওয়ার্ল্ড মিলিটারি গ-লফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ ডিসি হিলের সংগঠন ‘উজ্জীবন’-এর বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অ-নুষ্ঠিত এক একর জমিতে ৬ হাজার এমডি-২ আনারস- জৈ-ব কৃষিতে সাফল্যের হা-তছানি সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন

নাটোরে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগে সাংস্কৃতিক সংঘের মাসিক আড্ডা ও পুরস্কার বি-তরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

মোল্লা মোঃ এমরান আলী রানা নাটোর প্রতিনিধি।।
নাটোরে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগে সাংস্কৃতিক সংঘের মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় নাটোর জেলা সরকারি গণগ্রন্থাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তর বাস্তবায়িত ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প’-এর বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে বিশ্বসাহিত্য কেন্দ্র। প্রকল্পের আওতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি, নাটোর ইউনিট এ আয়োজন করে ।

অনুষ্ঠানে আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক ও মোটিভেশনাল স্পিকার আবু সাঈদ খান; দিঘাপতিয়া এম. কে. কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক; ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন এবং জেলা সরকারি গণগ্রন্থাগার, নাটোরের লাইব্রেরিয়ান সাজু আহমেদ। এ ছাড়া অভিভাবক, পাঠক, সংস্কৃতিমনা ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।

মাসিক সাংস্কৃতিক আড্ডায় পাঠকদের বই আলোচনা, সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি, সাক্ষাৎকার ও বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে পাঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলে ।

এ ছাড়া ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্যসংখ্যা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে পাঠাভ্যাস গড়ে তোলার কার্যক্রম সম্প্রসারণ, সাহিত্য ও সংস্কৃতিচর্চার গুরুত্ব এবং শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে নাটোরের করণীয় বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করা হয় ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তাঁরা আরও বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়ি যখন শিক্ষাপ্রতিষ্ঠানের গেটের কাছে পৌঁছে যাচ্ছে, তখন এ সুযোগের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। একটি সমৃদ্ধ ও আলোকিত সমাজ গঠনে বইয়ের কোনো বিকল্প নেই। শিশু-কিশোরদের মাদক ও মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রেখে সৃজনশীল ও মননশীল মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়ার অভ্যাস সৃষ্টি করা সময়ের দাবি ।

অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের মননশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

মোঃ এমরান আলী রানা
নাটোর প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin