রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বি-স্ফোরণ, নি-রাপত্তা নিয়ে উ-দ্বেগ বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো সিআইএসএম (CISM) ওয়ার্ল্ড মিলিটারি গ-লফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ ডিসি হিলের সংগঠন ‘উজ্জীবন’-এর বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অ-নুষ্ঠিত এক একর জমিতে ৬ হাজার এমডি-২ আনারস- জৈ-ব কৃষিতে সাফল্যের হা-তছানি সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন নলকায় প্রধান শিক্ষিকা নাজমুন্নাহারের ই-ন্তেকাল ওসমান হাদিকে ছা-ড়াই বন্ধুদের এবারের এনএস পুনর্মিলনী সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গলের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও কারিগরি প্রশি-ক্ষণ অনুষ্ঠিত শ্রীনগরের বাড়ৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসিম উদ্দিনকে বি-দায় সংবর্ধনা কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান কিনছে সরকার, ক্ষেতলালে সং-গ্রহ শুরু

বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো সিআইএসএম (CISM) ওয়ার্ল্ড মিলিটারি গ-লফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬ (রবিবার): আন্তর্জাতিক সামরিক ক্রীড়া পরিষদের (CISM) ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ প্রথমবারের মতো ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে।

আন্তর্জাতিক সামরিক ক্রীড়া পরিষদের (CISM) তত্ত্বাবধানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে। এই প্রতিযোগিতায় ১৪টি দেশের ১২১ জন সামরিক গলফার ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন। দেশগুলো হলো-বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, কেনিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, স্পেন এবং শ্রীলঙ্কা। গলফাররা পুরুষ ও নারী একক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং পাশাপাশি দলীয় শিরোপার জন্যও লড়াই হবে।

গত শনিবার (২৮-১১- ২০২৬ )তারিখে কুর্মিটোলা গলফ ক্লাবে চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী দেশগুলোকে স্বাগত জানান এবং সকল খেলোয়াড়কে উদ্দীপনার সাথে খেলার, সুষ্ঠু ক্রীড়ানৈপুণ্য বজায় রাখার এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক আতিথেয়তা উপভোগ করার আহ্বান জানান। সিআইএসএম সংগীতের সাথে সিআইএসএম পতাকা উত্তোলন করা হয় এবং দলগুলোর মার্চ-অফ ও সামরিক ব্যান্ড প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ২০২৫ সালের জুনে কেনিয়ায় অনুষ্ঠিত ১৬তম আসরের পর এবার বাংলাদেশে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। কেনিয়ার সেই আসরে বাংলাদেশ নারী দল রৌপ্য পদক অর্জন করেছিল।

প্রতিযোগিতার সময়সূচি অনুযায়ী, ২৯ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কুর্মিটোলা গলফ ক্লাবে মূল রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হবে। সিআইএসএম-এর মূলমন্ত্র “ক্রীড়ার মাধ্যমে বন্ধুত্ব” (Friendship through Sport)-কে সামনে রেখে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin