রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
এক একর জমিতে ৬ হাজার এমডি-২ আনারস- জৈ-ব কৃষিতে সাফল্যের হা-তছানি সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন নলকায় প্রধান শিক্ষিকা নাজমুন্নাহারের ই-ন্তেকাল ওসমান হাদিকে ছা-ড়াই বন্ধুদের এবারের এনএস পুনর্মিলনী সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গলের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও কারিগরি প্রশি-ক্ষণ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে প্রধান শিক্ষক জাসিম উদ্দিনকে বিদায় সংবর্ধনা কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান কিনছে সরকার, ক্ষেতলালে সং-গ্রহ শুরু রামগড়ে মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী প্রেমের টানে চীন থেকে দেবীদ্বারে জেকুইন, পরিবারের আপ-ত্তিতে থামল বিয়ের স্বপ্ন সিংড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ আওয়ামী লীগের নৈরা-জ্যের প্রতি-বাদে  বিক্ষো-ভ ও পথসভা অনুষ্ঠিত

নলকায় প্রধান শিক্ষিকা নাজমুন্নাহারের ই-ন্তেকাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের চকদাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন্নাহার আর নেই।শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি…. রাজিউন)।
তার মৃত্যুতে পরিবার,স্বজন, সহকর্মী,শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্বামী,১ছেলে,২ মেয়ে,আত্মীয়-স্বজন,সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আজ রোববার সকাল ১০টায় হোড়গাঁতী হাফিজিয়া মাদ্রাসা মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।পরে বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের চণ্ডীদাসগাঁতী হাফিজিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে তার মায়ের কবরের পাশে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।
এদিকে,তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন,রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীমা সুলতানা,রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব,সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,হোড়গাতি সপ্রাবি’র প্রধান শিক্ষক শফি মাহমুদ,এরান্দহ সপ্রাবি’র প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,দাতপুর-সাহেবগঞ্জ সপ্রাবি’র প্রধান শিক্ষক তাহমিনা খাতুন,এরান্দহ মাঝিপাড়া সপ্রাবি’র প্রধান শিক্ষক শরিফুল ইসলাম,দত্তকুশা সপ্রাবি’র প্রধান শিক্ষক গোলাম মোস্তফা,পশ্চিম মথুরাপুর সপ্রাবি’র প্রধান শিক্ষক আইনুল হক,নলকা কায়েমগ্রাম সপ্রাবি’র প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, বোয়ালিয়ার চর সপ্রাবি’র প্রধান শিক্ষক আমির হোসেনসহ অনেকে।তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
চকদাদুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শোকার্ত সহকর্মী আলী আশরাফ,ফরহাদ হোসেন,হারুনার রশিদ বলেন, আমরা একজন নিবেদিত প্রাণ প্রধান শিক্ষিকা ও সহকর্মীকে হারালাম।তার প্রয়াণে আমরা খুবই মর্মাহত ও দুঃখিত।তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে,তা সহজে পূরণ হওয়ার নয়।মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এ শোক সইবার শক্তি দান করুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin