রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বি-স্ফোরণ, নি-রাপত্তা নিয়ে উ-দ্বেগ বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো সিআইএসএম (CISM) ওয়ার্ল্ড মিলিটারি গ-লফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ ডিসি হিলের সংগঠন ‘উজ্জীবন’-এর বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অ-নুষ্ঠিত এক একর জমিতে ৬ হাজার এমডি-২ আনারস- জৈ-ব কৃষিতে সাফল্যের হা-তছানি সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন নলকায় প্রধান শিক্ষিকা নাজমুন্নাহারের ই-ন্তেকাল ওসমান হাদিকে ছা-ড়াই বন্ধুদের এবারের এনএস পুনর্মিলনী সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গলের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও কারিগরি প্রশি-ক্ষণ অনুষ্ঠিত শ্রীনগরের বাড়ৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসিম উদ্দিনকে বি-দায় সংবর্ধনা কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান কিনছে সরকার, ক্ষেতলালে সং-গ্রহ শুরু

ডিসি হিলের সংগঠন ‘উজ্জীবন’-এর বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অ-নুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

মহিউদ্দীন চৌধুরী।।
সামাজিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি অটুট রাখার প্রত্যয়ে চট্টগ্রামের ডিসি হিলের ব্যায়ামভিত্তিক সংগঠন ‘উজ্জীবন’-এর উদ্যোগে ঈদ, বিজয়া ও প্রবারণা পুনর্মিলনী-২০২৬ এবং বার্ষিক সাধারণ সভা সংগঠনের সভাপতি, বিশিষ্ট ব্যাংকার ও সমাজহিতৈষী মিল্টন ঘোষের সভাপতিত্বে ও
যুগ্ম সম্পাদক শ্রীবাস চন্দ্র দাসের পরিচালনায়
অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর এনায়েত বাজারে অবস্থিত ‘হোটেল টাওয়ার ইন’-এর কৃষ্ণচূড়া হলে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হিন্দু বিবাহ রেজিস্ট্রার কার্যালয়ের সম্মানিত উপদেষ্টা এবং সংগঠনের প্রধান উপদেষ্টা শেখর দাশগুপ্ত।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মাকসুদ আলম আলমদার। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধীর পাল, সহ সাধারণ সম্পাদক রনধীর নাথ,সাংগঠনিক সম্পাদক মাদল কান্তি বড়ুয়া, অর্থ সম্পাদক কাজল দেব,সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ খালেদ বিন মোস্তফা, উপদেষ্টামণ্ডলীর সদস্য নৃপেন্দু দত্ত, অরুন দেবনাথ ও হাজী শাহাজাহান আলী,হাজী রফিক আহমেদ, হারাধন বনিক,নিতাই দে,জহর লাল দও,স্বপন দাস গুপ্ত,হাজী জামাল উদ্দীন প্রমুখ। বক্তারা বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে এ ধরনের মিলনমেলার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সংগঠনের বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিশিষ্ট সংগীতশিল্পী শুভ্র দত্ত ও স্বনামধন্য শিল্পী নিশিতা লিপির পরিবেশিত গানের মধ্য দিয়ে আনন্দঘন ও হৃদয়গ্রাহী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin