
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান কামালকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বন্দর বাজারের ময়দার মিল এলাকা থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মজিবুর রহমান জানান,একটি মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে সোমবার (৩০ নভেম্বর) সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হবে।