রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
ত্রা-ণ মন্ত্রণালয়ের মন্ত্রী দুলু কে নীলফামারীর এসপির ফুলেল শুভেচ্ছা  তারাগঞ্জে বিদ্যালয়ের মার্কেটে শিক্ষিকার দোকান দ-খল নাটোরে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগে সাংস্কৃতিক সংঘের মাসিক আড্ডা ও পুরস্কার বি-তরণ বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর ১২তম প্র-তিষ্ঠা বার্ষিকী  বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর কামাল গ্রে-ফতার ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বি-স্ফোরণ, নি-রাপত্তা নিয়ে উ-দ্বেগ বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো সিআইএসএম (CISM) ওয়ার্ল্ড মিলিটারি গ-লফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ ডিসি হিলের সংগঠন ‘উজ্জীবন’-এর বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অ-নুষ্ঠিত এক একর জমিতে ৬ হাজার এমডি-২ আনারস- জৈ-ব কৃষিতে সাফল্যের হা-তছানি সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন

তারাগঞ্জে বিদ্যালয়ের মার্কেটে শিক্ষিকার দোকান দ-খল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘তারাগঞ্জ ওয়াকফ এস্টেট (ও/এ) সরকারি মডেল উচ্চ বিদ্যালয়’-এর মার্কেটে প্রশাসনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুটি দোকান ঘর জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ উঠেছে। বিদ্যালয়টিরই সহকারী শিক্ষিকা বাণী বেগমের বিরুদ্ধে নিজের প্রভাব খাটিয়ে এই দখলদারিত্বের অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, বিদ্যালয়টি সরকারি ও এমপিওভুক্ত হওয়ার অনেক আগে থেকেই তিনি সেখানে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হওয়ার পর এবং পরবর্তীতে জাতীয়করণের আওতায় আসার পরও তিনি নিয়মিত সরকারি বেতন-ভাতা ভোগ করছেন। তবে সরকারি সুযোগ-সুবিধা নেওয়ার পরও দীর্ঘদিন ধরে নিজ ও মেয়ের নামে স্কুলের দুটি দোকান ঘর তিনি অবৈধভাবে দখল করে রেখেছেন।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বাণী বেগম দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষিকার দায়িত্ব পালন করছেন। সরকারি বিধি অনুযায়ী, কোনো সরকারি বেতনভুক্ত শিক্ষক বা কর্মচারী প্রতিষ্ঠানের বাণিজ্যিক সম্পত্তি বা দোকান ঘর নিজের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থে দখল করে রাখতে পারেন না। কিন্তু শিক্ষিকা বাণী বেগম শিক্ষকতার মর্যাদাকে ক্ষুণ্ণ করে স্কুলের হাই স্কুল মার্কেটের একটি দোকান নিজের নামে এবং অন্যটি তার মেয়ের নামে প্রভাব খাটিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন।
বিষয়টি নিয়ে স্থানীয় মহল ও বিদ্যালয়ের সাধারণ শিক্ষক-শিক্ষার্থী এবং পরিচালনা কমিটির মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, বাণী বেগম সরকারি হওয়ার আগে থেকেই স্কুলে থাকার সুবাদে এবং স্থানীয়ভাবে নিজের প্রভাব খাটিয়ে বছরের পর বছর এই বাণিজ্যিক সুবিধা অবৈধভাবে ভোগ করছেন।
দোকান দুটি উদ্ধারের জন্য তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন এবং উপজেলা প্রশাসন থেকে শিক্ষিকা বাণী বেগমকে একাধিকবার দোকান ছেড়ে দেওয়ার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। তবে উপজেলা প্রশাসনের এই তাগিদকে পাত্তাই দিচ্ছেন না তিনি। প্রশাসনের বারবার নির্দেশ সত্ত্বেও অদৃশ্য শক্তির জোরে দোকান দুটি এখনো নিজের দখলেই রেখে দিয়েছেন ওই শিক্ষিকা।
এ বিষয়ে স্থানীয় সাধারণ ব্যবসায়ীরা জানান, স্কুলের মার্কেটের দোকানগুলো মূলত উন্মুক্ত পদ্ধতিতে সাধারণ ব্যবসায়ীদের বরাদ্দ দেওয়ার কথা, যাতে বিদ্যালয়ের তহবিল বা সরকারের রাজস্ব বৃদ্ধি পায়। কিন্তু একজন শিক্ষিকা সরকারি কোষাগার থেকে নিয়মিত বেতন নেওয়ার পরও প্রভাব খাটিয়ে দুটি দোকান আটকে রেখেছেন। প্রশাসন বলার পরও তিনি দোকান ছাড়ছেন না, যা চরম অন্যায়। আমরা দ্রুত এই দোকান দুটি দখলমুক্ত করার দাবি জানাচ্ছি।
উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ অবৈধভাবে কারও ভোগ বা দখল করে রাখার কোনো আইনগত সুযোগ নেই। বাণী বেগমকে এর আগেও সতর্ক করা হয়েছে।

এই বিষয়ে সহকারী শিক্ষিকা বাণী বেগমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, শুধু আমার নয় আরো মানুষের দুটি করে দোকান আছে আগে তাদের সাথে কথা বলেন , আপনি তো ওই প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষক আইনগতভাবেই ওই প্রতিষ্ঠানের বাণিজ্যিক কোনো সুবিধা নিতে পারেন? প্রশ্ন করলে তিনি সঠিক উত্তর না দিয়ে ফোনটি কেটে দেন , আবারো কথা বলার চেষ্টা করলে ফোনটি আর রিসিভ হয়নি।

দোকান ঘর আইন বহির্ভূত হবে দখলের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসা সরকারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিগত প্রধান শিক্ষকের আমলে দোকান ঘর গুলি বরাদ্দ দেওয়া হয়েছিল, সেখানে আমার ভাতিজি জামাইর দুটি এবং প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক বানি ম্যাডাম ও তার মেয়ের নামে দুটি দোকান বরাদ্দ দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin