রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর কামাল গ্রে-ফতার ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বি-স্ফোরণ, নি-রাপত্তা নিয়ে উ-দ্বেগ বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো সিআইএসএম (CISM) ওয়ার্ল্ড মিলিটারি গ-লফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ ডিসি হিলের সংগঠন ‘উজ্জীবন’-এর বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অ-নুষ্ঠিত এক একর জমিতে ৬ হাজার এমডি-২ আনারস- জৈ-ব কৃষিতে সাফল্যের হা-তছানি সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন নলকায় প্রধান শিক্ষিকা নাজমুন্নাহারের ই-ন্তেকাল ওসমান হাদিকে ছা-ড়াই বন্ধুদের এবারের এনএস পুনর্মিলনী সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গলের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও কারিগরি প্রশি-ক্ষণ অনুষ্ঠিত শ্রীনগরের বাড়ৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসিম উদ্দিনকে বি-দায় সংবর্ধনা

‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৮০ Time View

‎

‎
‎থানচি প্রতিনিধি:মথি ত্রিপুরা।
‎
‎বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে থানচি ব্যাটালিয়ন (৬৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনের পাহাড়ি এলাকা থেকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।
‎
‎বিজিবি সূত্রে জানা যায়, বান্দরবান সেক্টরের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ নভেম্বর ওই পাহাড়ি এলাকায় গোপনে বিপুল পরিমাণ গোলাবারুদ মজুদ রাখার খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বান্দরবান সেক্টর কমান্ডারের নেতৃত্বে ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিকের সার্বিক তত্ত্বাবধানে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
‎
‎অভিযানটি দুপুর ১টায় শুরু হয়ে দীর্ঘ সময় ধরে সন্দেহজনক এলাকায় তল্লাশি চালানো হয়। পরে বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের মধ্যে অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
‎
‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গোলাবারুদগুলো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে সেখানে মজুদ রাখা হয়েছিল। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎বিজিবি জানিয়েছে, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, আন্তঃইউনিট সমন্বয় ও ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যে বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin