রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের নির্বাচনী অফিস উদ্বো-ধন নওগাঁর ধামইরহাটে আমন ধান-চাল সংগ্র-হের উদ্বোধন, ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি পীরগঞ্জে জা-ল নোট প্র-তিরোধে সচে-তনতামূলক ক-র্মশালা তানোরে প্রায় ১০ হাজার কৃষককের মাঝে কৃষি প্র-ণোদনা বিতরণ গোদাগাড়ীতে ডিবি পরিচ-য়ে বাড়িতে গিয়ে প্র-তারণার চেষ্টা, ৭ মাম-লার আ-সামি গ্রে-ফতার রংপুর রেঞ্জের উপমহাপরিচালক কর্তৃক পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি’র প্র-শিক্ষণ উদ্বোধন স-ন্ত্রাস, নৈ-রাজ্য ও নাশ-কতার বিরুদ্ধে ৩রা ডিসেম্বর ময়মনসিংহে এনসিপির বিক্ষো-ভ সমাবেশ ঢাকা লিগ্যাসি লিঃ আয়োজিত দলিল হ-স্তান্তর উৎসব ও আবাসন মেলা-২০২৬ অনুষ্ঠিত ক্ষেতলালে কলেজ থেকে নি-ষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রনি গ্রে-প্তার ত্রা-ণ মন্ত্রণালয়ের মন্ত্রী দুলু কে নীলফামারীর এসপির ফুলেল শুভেচ্ছা 

নওগাঁর ধামইরহাটে আমন ধান-চাল সংগ্র-হের উদ্বোধন, ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে প্রতি কেজি ধান ৩৫ টাকা এবং চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করবে সরকার।

রোববার ২৯ নভেম্বর বিকেলে ধামইরহাট উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নির্ধারিত আর্দ্রতার নিয়ম মেনে ধান সরবরাহ করেন স্থানীয় কৃষক মো. ফরিদুল ইসলাম।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ধামইরহাট উপজেলা থেকে ৩৫ টাকা কেজি দরে মোট ১ হাজার ২৪১ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ২১১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো মজুদদার কিংবা আড়তদারের কাছ থেকে নয়, বরং প্রকৃত কৃষকের কাছ থেকেই ধান সংগ্রহ করতে হবে। এতে কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাবেন এবং সরকারি সংগ্রহ কার্যক্রমের সুফল সরাসরি কৃষকের কাছে পৌঁছাবে।

এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম লায়েক আলী, সাধারণ সম্পাদক হানজালা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা এনামুল করিম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ উপজেলা জামায়াত ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষকের স্বার্থ রক্ষা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রত্যাশার মধ্য দিয়ে ধামইরহাটে এবারের আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হলো।

আবুল বয়ান ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin