রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :-
ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বি-স্ফোরণ, নি-রাপত্তা নিয়ে উ-দ্বেগ বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো সিআইএসএম (CISM) ওয়ার্ল্ড মিলিটারি গ-লফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ ডিসি হিলের সংগঠন ‘উজ্জীবন’-এর বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অ-নুষ্ঠিত এক একর জমিতে ৬ হাজার এমডি-২ আনারস- জৈ-ব কৃষিতে সাফল্যের হা-তছানি সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন নলকায় প্রধান শিক্ষিকা নাজমুন্নাহারের ই-ন্তেকাল ওসমান হাদিকে ছা-ড়াই বন্ধুদের এবারের এনএস পুনর্মিলনী সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গলের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও কারিগরি প্রশি-ক্ষণ অনুষ্ঠিত শ্রীনগরের বাড়ৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসিম উদ্দিনকে বি-দায় সংবর্ধনা কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান কিনছে সরকার, ক্ষেতলালে সং-গ্রহ শুরু

কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান কিনছে সরকার, ক্ষেতলালে সং-গ্রহ শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

স্টাফ রিপোর্টার।।

কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুত গড়ে তোলার লক্ষ্যে জয়পুরহাটের ক্ষেতলালে চলতি মৌসুমের আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ মৌসুমে উপজেলার কৃষকদের কাছ থেকে ৬০৯ মেট্রিক টন ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ১ হাজার ৬৯৬ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় ক্ষেতলাল উপজেলা সরকারি খাদ্যগুদামে এ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির মুন্সী। এ সময় আব্দুর রশিদ নামে এক কৃষক তিন মেট্রিক টন ধান সরবরাহের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রমের সূচনা করেন।

সরকারি খাদ্যগুদামে ধান সরবরাহ করতে আসা কৃষক আব্দুর রশিদ বলেন, সরকারিভাবে ধান বিক্রির সুযোগ পেয়ে তিনি খুশি। এর মাধ্যমে কৃষকেরা তাঁদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির মুন্সী বলেন, সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করে তাঁদের ন্যায্যমূল্য নিশ্চিত করা। প্রকৃত কৃষকেরা যাতে এ সুযোগ পান, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. শামীমা আখতার বলেন, চলতি মৌসুমে ক্ষেতলালে ৬০৯ মেট্রিক টন ধান ও ১ হাজার ৬৯৬ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। সরকারি নির্ধারিত মূল্য ও নিয়ম অনুসরণ করে কৃষকদের কাছ থেকে ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, ট্যাগ অফিসার শানীম হোসেন, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি রওনকুল ইসলাম টিপুসহ কৃষক প্রতিনিধি সোহেল রানা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির৷

আবদুর রাজ্জাক উপজেলা প্রতিনিধি ক্ষেতলাল জয়পুরহাট
০১৭৪৫৫০৪৯১৫কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান কিনছে সরকার, ক্ষেতলালে সংগ্রহ শুরু

প্রতিবেদক
মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার
২৯ নভেম্বর ৬

কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুত গড়ে তোলার লক্ষ্যে জয়পুরহাটের ক্ষেতলালে চলতি মৌসুমের আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ মৌসুমে উপজেলার কৃষকদের কাছ থেকে ৬০৯ মেট্রিক টন ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ১ হাজার ৬৯৬ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় ক্ষেতলাল উপজেলা সরকারি খাদ্যগুদামে এ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির মুন্সী। এ সময় আব্দুর রশিদ নামে এক কৃষক তিন মেট্রিক টন ধান সরবরাহের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রমের সূচনা করেন।

সরকারি খাদ্যগুদামে ধান সরবরাহ করতে আসা কৃষক আব্দুর রশিদ বলেন, সরকারিভাবে ধান বিক্রির সুযোগ পেয়ে তিনি খুশি। এর মাধ্যমে কৃষকেরা তাঁদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির মুন্সী বলেন, সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করে তাঁদের ন্যায্যমূল্য নিশ্চিত করা। প্রকৃত কৃষকেরা যাতে এ সুযোগ পান, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. শামীমা আখতার বলেন, চলতি মৌসুমে ক্ষেতলালে ৬০৯ মেট্রিক টন ধান ও ১ হাজার ৬৯৬ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। সরকারি নির্ধারিত মূল্য ও নিয়ম অনুসরণ করে কৃষকদের কাছ থেকে ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, ট্যাগ অফিসার শানীম হোসেন, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি রওনকুল ইসলাম টিপুসহ কৃষক প্রতিনিধি সোহেল রানা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin