রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীর উদ্যোগে কুরআন সবক প্রদান অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় শাজাহানপুরের মাঝিড়ায় অবস্থিত আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ৮০ জন শিক্ষার্থীকে কুরআন সবক প্রদান করা হয়। এ সময় সবক গ্রহণকারী শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি শিক্ষা অর্জন এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য দোয়া কামনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মো. ইসমাইল হোসেন, সাবেক অধ্যক্ষ, ডোমনপুকুর আমিনিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের কুরআন সবক প্রদান ও দোয়া পরিচালনা করেন মাওলানা কাজী ফজলুল করিম, শাইখুল হাদিস, আলজামিয়াতুল আরাবিয়া শামসুল উলুম (কারবালা মাদ্রাসা), নিশিন্দারা, বগুড়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমান, চেয়ারম্যান, আল্লামা ফকির আব্দুর রহমান ট্রাস্ট; আলহাজ্ব মাওলানা মো. আব্দুল মান্নান তালুকদার, অধ্যক্ষ, সাজাপুর ফুলতলা আহমদিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা; এবং আলহাজ্ব মাওলানা মো. আব্দুস সালাম, সাবেক চেয়ারম্যান, মাঝিড়া ইউনিয়ন পরিষদ ও খতিব, মাঝিড়া বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ।

এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফকির আব্দুর রহমান ট্রাস্টের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম এবং ফুলছড়ি সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা কাওছার আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার মো. আতিকুর রহমান, প্রিন্সিপাল মো. আতিকুজ্জামান, সহকারী শিক্ষক মাসুম বিল্লাহ, আব্দুল কাইয়ুম, রাশেদুল ইসলাম ও সুমন আহম্মেদসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ আলম সিদ্দিকী।

প্রতিষ্ঠাতা পরিচালক খন্দকার মো. আতিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। কুরআন সবক গ্রহণকারী শিক্ষার্থীরা যেন অর্জিত জ্ঞান ও আদর্শ জীবনে ধারণ করে দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করতে পারে, সে জন্য তিনি সবার দোয়া কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৮০ জন শিক্ষার্থীকে কুরআন সবক প্রদান ও দোয়ার মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin