বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

হাতুরি পে/টায় গুরুত্বর আ/হত সাংবাদিকের পাশে সাংবাদিক নি/র্যাতন প্রতি/রোধ কমিটির নেতৃবৃন্দরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৭৬ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

সংবাদ প্রকাশের জেরধরে পটুয়াখালীর কুয়াকাটায় সন্ত্রাসীদের হাতুরি পেটায় গুরুত্বর আহত দৈনিক দেশ রূপান্তর পত্রিকার কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক কে.এম বাচ্চু খলিফাকে দেখতে বরিশাল শেবাচিম হাসপাতালে ছুটে গেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দরা।

শনিবার (২৫ জুলাই) দুপুরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক কে.এম বাচ্চু খলিফার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে সংগঠনের সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার বরিশালের ব্যুরো প্রধান নিকুঞ্জ বালা পলাশ বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে তিনি আহত সাংবাদিকের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান করেন।

এসময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন অর রশিদ, ক্রীড়া সম্পাদক আহমেদ বায়েজিদ, কার্যনির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দীন বাবু, এম মোফাজ্জেল, সদস্য লিটন ও কাজী সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দিবাগত রাত ১১টার দিকে কুয়াকাটা সৈকত হোটেলের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন সাংবাদিক কে. এম বাচ্চু খলিফা। এ সময় স্থানীয় চিহ্নিত কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালিয়ে হাতুরি পেটা করে। এতে সাংবাদিক বাচ্চুর মাথা ও পায়ে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় কুয়াকাটা পৌর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক হারুন মুসল্লী, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বাইজিদ সিকদার, একই ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শহীদ সিকদারসহ ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। সাংবাদিক নেতারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin