শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :-
শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসা চাই’ চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর মুনসুর আলীর বি-রুদ্ধে অধিগ্রহনের প্রায় সাড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অ-ভিযোগ  পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কলকাতায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃ-ত্যু দুঃসময়ের বিএনপি নেতা আমিরুল ইউপি নির্বাচনে আলোচনায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নির্মাণ স্থলে পুলিশের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে- ময়মনসিংহ এসপি কামরুল দুর্বার আ-ন্দোলনের মাধ্যমে সরকারকে জনগণের রায় মানতে বাধ্য করা হবে- মাওলানা এটিএম মাছুম

আশুলিয়ায় ৬০ফুট গভীর কূপে নেমে নির্মাণ শ্রমিকের মৃ/ত্যু, ঠিকাদার ও বাড়ির মালিক পলা/তক

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৬৩ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের সামনে ৬০ফুট গভীর কূপে কাজ করতে নেমে আলম (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ও অক্সিজেনের ব্যবস্থা ছাড়াই তাকে কূপে নামানো হয়েছিলো।

বুধবার (১ জুলাই ২০২৬) ঢাকার আশুলিয়ার ছয়তলা এলাকার রূপায়ন সিটির ভেতরে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রূপায়ন সিটির ভেতরে তৌহিদ উদ্দিনের নির্মাণাধীন বাড়িতে কাজ চলাকালে বাড়ির ম্যানেজার ও ঠিকাদার মো. ফারুক আলমকে প্রায় ৬০ ফুট গভীর একটি কূপে নামতে নির্দেশ দেন। অভিযোগ রয়েছে, কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম বা অক্সিজেনের ব্যবস্থা ছাড়াই তাকে সেখানে কাজ করতে পাঠানো হয়। কূপে নামার কিছুক্ষণ পর আলমের কোনো সাড়া-শব্দ না পেয়ে সেখানে থাকা অন্য শ্রমিক ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে তাকে ওপরে তুলে আনেন। পরে দ্রুত আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালেও ঠিকাদার ফারুকের নির্দেশে কাজে যোগ দেন আলম। পরে তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসে তারা তাকে মৃত অবস্থায় দেখতে পান। নিহত আলম পঞ্চগড় জেলার বোদা উপজেলার কুমারপাড়া এলাকার বাসিন্দা, সে মো. আব্দুল ওয়াহেদের ছেলে।

এদিকে ঘটনার পর থেকেই বাড়ির মালিক তৌহিদ উদ্দিন এবং ম্যানেজার ও ঠিকাদার মো. ফারুক পলাতক রয়েছে। তাদের লুকিয়ে থাকা ও প্রশাসনকে সহযোগিতা না করায় মৃত্যুর কারণ নিয়ে রহস্যজনক মনে করছেন স্থানীয়রা। এ ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin