রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :-
বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর ১২তম প্র-তিষ্ঠা বার্ষিকী  বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর কামাল গ্রে-ফতার ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বি-স্ফোরণ, নি-রাপত্তা নিয়ে উ-দ্বেগ বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো সিআইএসএম (CISM) ওয়ার্ল্ড মিলিটারি গ-লফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ ডিসি হিলের সংগঠন ‘উজ্জীবন’-এর বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অ-নুষ্ঠিত এক একর জমিতে ৬ হাজার এমডি-২ আনারস- জৈ-ব কৃষিতে সাফল্যের হা-তছানি সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন নলকায় প্রধান শিক্ষিকা নাজমুন্নাহারের ই-ন্তেকাল ওসমান হাদিকে ছা-ড়াই বন্ধুদের এবারের এনএস পুনর্মিলনী সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গলের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও কারিগরি প্রশি-ক্ষণ অনুষ্ঠিত

জাতীয় নৃত্য প্রতিযোগীতায় উল্লাপাড়ার রাজশ্রী প্রথম স্থান অধিকার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২২২ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
২০২৬ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতায় নৃত্যে প্রথম স্থান অধিকার করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ক্যামেলিয়া রায় রাজশ্রী। সে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়জুল আরাফাত পলাশ জানান, ক্যামেলিয়া রায় রাজশ্রী লেখাপড়ায় খুবই ভালো।পাশাপাশি সংস্কৃতি চর্চায় সে খুবই দক্ষ ও মেধাবী একজন শিক্ষার্থী।ছোটবেলা থেকেই রাজশ্রী লেখাপড়ার পাশাপাশি নৃত্য অনুশীলন করে আসছে।তার নৃত্য শিক্ষক নওগাঁ জেলার ওস্তাদ মোশাররফ হোসেন।
ক্যামেলিয়া রায় রাজশ্রীর পিতার নাম নারায়ন চন্দ্র রায় ও মাতার নাম শাপলা রায়।রাজশ্রী সবার কাছে দোয়া কামনা করেন এবং ভবিষ্যতে সে একজন নৃত্যশিল্পী হতে চায়।অনুষ্ঠান শেষে এ সময় রাজশ্রী হাতে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাত।
উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, জাতীয় পর্যায়ে রাজশ্রী প্রথম স্থান অধিকার করে উল্লাপাড়ার মুখ উজ্জ্বল করেছে।আমি তার সুন্দর ভবিষ্যৎ কামনা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin